প্রশ্ন ০৬: প্রতিবেশীর প্রতি আদব কী কী?

উত্তর ০১: কথা ও কাজের দ্বারা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব আর আমার সহযোগিতার প্রয়োজন হলে তাকে সহযোগিতা করব।

০২- ঈদ অথবা বিবাহের ন্যায় আনন্দ অনুষ্ঠানে তাকে আমি অভিবাদন জানাব।

০৩- অসুস্থ হলে আমি দেখতে যাব এবং বিপদগ্রস্ত হলে আমি সমবেদনা জানাব।

০৪- সাধ্যমত আমার তৈরী করা খাবার তাকে পাঠিয়ে দেব।

০৫- কথা অথবা কাজের মাধ্যমে তাকে কোন কষ্ট দেব না।

০৬- উঁচু আওয়াজে তাকে বিরক্ত করব না, দোষ অন্বেষণ করব না এবং তার ব্যাপারে ধৈর্য ধারণ করব।